জন্ম ভারতে - BORN IN INDIA - Written by Ridendick Mitro and translated by Debadrita Sarkar
জন্ম ভারতে
যে মাটিতে জন্মেছি, তার নাম ভারতবর্ষ,
জন্মাতাম যদি অন্য দেশের
নাগরিত্ব নিয়ে অন্য নাম,
তবু রক্তে ঘুরে বেড়াতো এই মাটির প্রাণ,
সে প্রাণ বুঝিয়ে দিত
আমার জ্ঞান, আর আদর্শ,
এই রকম একটা ঘটনার নামও ভারতবর্ষ।
ভারতবর্ষ মানে অনন্ত সময়ের পরিব্রাজন,
প্রাণ-সত্য সেখানে নিরলস পথিক নির্জন,
ভোরের আকাশকে যে বলে ---
সূর্য, তুমি আমাকে সাজাও,
সুদূরের জ্যোৎস্নাকে যে বলে ---
অসীমতাকে তুমি জাগাও,
আবার অমাবস্যাকে যে বলে ---
সৃষ্টির আদি সত্যের নিশ্চুপ সহর্ষ,
এই রকম একটা ঘটনার নামও ভারতবর্ষ।
ভারতবর্ষ মানে সময় আর
প্রজ্ঞার মিলিত সংলাপ,
ভারতবর্ষ মানে ঋষিদের ধ্যান,
গভীর অরন্যের পর্ণকুটিরে
কিংবা গভীর গুহায় স্থির ধ্যানস্থ শ্বাস উত্তাপ।
ভারতবর্ষ মানে দেশ, মাটি, সংস্কৃতি পেরিয়ে
জীবনের জয়,
যে বলে, আমি অন্যায়কে রুখতে পাইনাকো ভয়।
যে বলে -- জীবনের আরেক নাম ত্যাগ, সুক্ষ্ম বুদ্ধি, নির্লোভতা
আর রচনা করো গ্রন্থ,
যে বলে -- মানব জীবন মানে
অনুভূতির দূর দিগন্ত।
আর মৃত্যু মানে, জ্ঞানের আলোক সাম্রাজ্য নিয়ে
হেঁটে যাওয়া নীরব পরিব্রাজক,
কত ইতিহাস, কত মুগ্ধতা আর চিন্তার পথ ||
বি-দ্র ঃ ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro ), পেশা, বাংলা, ইংরেজি ও স্প্যানিস ভাষায় কবি, উপন্যাসিক, গীতিকার, কলামিস্ট, একই সাথে বিজ্ঞানী, সমাজ সংস্কারক ও বিশ্বশান্তি কর্মী। পশ্চিমবঙ্গ, ভারত।
|| ঋদেনদিক মিত্রো, পেশায় বাংলা, ইংরেজি ও স্প্যানিস, তিনটে ভাষায় মৌলিকভাবে লেখেন, সাধারণত অনুবাদ করেন না। তাই এই মৌলিক বাংলা কবিতাটি আরেক কবি, তথা বিভিন্ন মুদ্রিত পত্রিকা ও ইন্টারনেট পত্রিকার সম্পাদিকা ও বিবিধ রাজ্যের প্রকাশনী থেকে প্রকাশিত অনেক আন্তর্জাতিক কবিতা ও গদ্য সংকলনের সম্পাদক সংকলক দেবাদৃতা সরকার অনুবাদ করলেন। দেবাদৃতা বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা নিয়ে কাজ করেন। বিশেষ কারণে বলতে হচ্ছে যে, এই দেবাদৃতার সম্পাদনায় JEC PUBLICSTION থেকে যে "MOTHER INDIA" সংকলন, বহু কবিদের নিয়ে, সেখানে ঋদেনদিকের লেখা কবিতা "MOTHER INDIA" আছে। কিন্তু সেই কবিতার সাথে এই কবিতার মিল নেই। সেটি মৌলিক ইংরেজি কবিতা। আর "জন্ম ভারতে" মৌলিক বাংলা কবিতা। দুটোর ভাবনা ও দার্শনিকতা আলাদা।
------------------------------
Translated IN ENGLISH BY DEBADRITA SARKAR
BORN IN INDIA
Original Bengali : Ridendick Mitro (India)
English Translation: Debadrita Sarkar ( India )
The land where I took birth, is India.
If I was born in any other country
with different citizenship and name,
Still in blood, I could feel the life of this land.
The life would make everyone aware
of my wisdom and roots,
Like this, an incident too, is called India.
India means the traveler for an infinite times
Life is only truth there,
along with the seeker's dignity,
who says to the sun,
to dress him,
who says to the moonlight at the horizons,
to awake the immensity,
And again, who says to the new moon sky,
the gay of an silent truth of the ancient creation,
Like this, an incident too, is called India.
India means time and
coming together of consciousness,
India means the meditations of the hermits
inside of a deep forest ancient hut
or inside the deep cave,
the warmth of the still meditating figure...
India means nation, land,
winning of life over culture,
who says, I don't fear to stand against the injustice
Who says an another name of life is sacrifice,
deep sagacity, without greediness
and composition of books,
Who says, human life is the emotions spreading over,
to the great horizons.
And death means,
the walking away of a silent traveler
with a bright empire of wisdom,
So many histories, so many admires
and a way of thought towards heavens.
---------------------------------------
N.B: The poet of "Born in India" Ridendick Mitro, West Bengal, India, is professionally a poet, novelist, lyricist, columnist in Bengali, English and Spanish. Also a scientist, social Reformer and World Peace Activist. But he writes fundamentally, not translation, so Debadrita Sarkar translated it.
Debadrita Sarkar is a poet and author in Bengali, English and Hindi and translatar. Also she is the editors of printed and Internet magazines and compiler of Anthologies published from many states. Ridendick is satisfied with her work in this kind. In Debadrita's international anthology "MOTHER INDIA" from JEC Publication , Ridendick Mitro's English poem 'Mother India' is accepted. But, this Bengali Poem like "Jonmo Bharate" i,e "BORN IN INDIA" Is written especially with seperate feelings and philosophy as well. So, poem "Mother India' and poem 'Born in India' are not same taste and state of writing. It details here to the readers and critics.
![]() |
| Author Ridendick Mitro |
Ridendick Mitro is a poet in Bengali, English and Spanish. He is also a novelist, lyricist, columnist and besides contributing in literature, he is a scientist, society reformer and Peace worker.
He is from West Bengal, India.
![]() |
| Author Debadrita Sarkar |
The Poem is translated by Debadrita Sarkar (20/11/2008)
who is an author, bilingual writer, poet, compiler, Blogger, Record Holder, Magazine editor and also interested in doing translations and illustrations.
She is the editor and founder of the magazine. She has compiled " History Is The Best Mystery " ( 2022) under Deepmisti Publication at the age of 14 and compiled " The Little Thoughts Of My Heart " ( 2026) at the age of 17 and currently compiling " Mother India " anthology under JEC Publication.
She has written and self published many chapbooks - " Nature And Life ", " Metamorphosis Through Living", " Loved, But Undone" and " Short Poems For Everyday Life", which are distributed by Bookrix (2025). She is also the author of two series - " Selected Poems Of Solitary Thoughts " (2025) and " Quote Book Series" (2025). She has also illustrated and written " Seasons" (2025 ) and " Just Write Down!" ( republished 2026).
In February 2026, she has hybrid published her debut Poetry book " A Poetic Heart : Poems On Self Compassion " under Writer's Pocket. She is now working on an another poetry book.




Comments
Post a Comment